মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে ফেলে যাওয়া বাক শক্তিহীন অসুস্থ্য এক বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করেছে উপজেলা প্রশাসন। পরে ওই বৃদ্ধ ব্যক্তির কোন পরিচয় না পাওয়ায় তাকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকায় সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে প্রশাসন। জানা যায়, গত কয়েকদিন আগে অজ্ঞাত পরিচয়ের বাক শক্তিহীন ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে কে বা কারা শিবচর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে চলে যায়। সংবাদ পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাবকে পাঠিয়ে অজ্ঞাত অসুস্থ্য ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহজাবীন এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা পেয়ে ধীরে ধীরে সুস্থ্য হয়ে ওঠে বাক শক্তিহীন বৃদ্ধ। গত কয়েকদিন বিভিন্নভাবে চেষ্টার পরও ওই বৃদ্ধ ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি প্রশাসন। পরে ভবঘুরে ও নিরাশ্রয় (পুনর্বাসন) আইন ২০১১ অনুসারে নিরাশ্রয় ঘোষণা করে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তিকে বৃহস্পতিবার ঢাকার মিরপুরের সরকারি আশ্রয়/অভ্যর্থনা কেন্দ্রে প্রেরণ করে প্রশাসন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, রাস্তায় পাশে ফেলা যাওয়া বৃদ্ধ মানুষটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সুস্থ্য করা হয়েছে। আমরা বিভিন্নভাবে তার পরিচয় জানার চেষ্টা করেছি কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। তাই সমাজ সেবার মাধ্যমে তাকে ঢাকার সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে সে ভালো আছে বলে জেনেছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}