সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকুর বলে দাবি করে প্রচারণা চালানো হচ্ছে।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ছবিটি আদৌ পিংকুর ছবি কি না তা নিয়ে প্রশ্ন উঠছে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে। পিংকুর দাবি, ছবিটি তার নয়, পূর্ব শত্রতার জেরে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি বিশেষ মহল তার নাম জড়িয়ে একটি ফেইক ছবি দিয়ে এধরণের অপপ্রচারণা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি হাতে মোবাইল নিয়ে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় একটি সোফায় বসে আছেন। তার সামনে থাকা ছোট টেবিলে মদের বোতল এবং একটি গ্লাসে মদ ঢেলে রাখা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে নিজেকে ভুক্তভোগী দাবি করে পিংকু বলেন, এই ছবিটি আমার নয় এবং ছবির ব্যক্তি আমি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছি। এটা ভুয়া। এটি বিশেষ মহল পূর্বশত্রুতার জেরে হেয় প্রতিপন্ন করতে আমার নাম জড়িয়ে একটি ফেইক ছবি দিয়ে এধরণের অপপ্রচারণা চালাচ্ছে। আমি দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, অঞ্জন চৌধুরী পিংকুকে তারা ভালো ও পরোপাকারী হিসেবে চেনেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে তাকে জড়িত হতে দেখেননি।

বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ছবিটি পিংকুর বলে প্রচার করেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}