আজ সকাল নয়টার দিকে মনিরামপুর উপজেলার কোনো কোলা বাজারে মাষ্টার ইনসান আলীর গার্মেন্টসের দোকানে আগুন লেগে কয়েক লক্ষণ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

ঘটনার বিবরন ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায় উপজেলার কোনাকোলা বাজারে সকল নয়টার দিকে হাবিবুরের চায়ের দোকানে চা খাওয়ার সময় চা দোকানি বুলুশেখের চোখ যায় মাষ্টার ইনসান আলীর দ্বিতল ভবন দোকানের পিছনে হটাৎ বুলু শেখ দেখতে পায় দোকানের দ্বিতল ভবনের পিছন জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে।

বুলু শেখার সামনেই দাড়িয়ে থাকা কোনাকোলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামিম আক্তারকে ডাক দিলে শামিম আক্তার বলেন ইনসানের দোকানে আগুন লেগেছে, এ বলেই শামিম আক্তার ইনসানের দোকানের সামনে যেয়ে লোকজনকে ডাকা ডাকি করে।সাথে সাথে স্থানীয় দোকান দারেরা ছুটে আসে,ইস্কুল টাইম হওয়াই মাষ্টার ইনসান আলী স্কুলে চলে যায়।

ইনসান আলী স্কুলে যাওয়ার সময় তার দোকানের চাবি মতিউর রহমান নামের এক দোকানদারের কাছে রেখে গিছিল যে তার দোকানের কর্মচারি এসে দোকান খুলবে,তাড়াতাড়ি মতিয়ার রহমান চাবি নিয়ে এসে দোকানের শাটার খুলে দেয়।

সাথে সাথে স্থানীয় দোকানদারেরা বালতি গ্রামে করে পানি এনে প্রায় ২০ মিনিট মতো চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সবাই ধারনা করছে আইপিএস লাইন থেকে এই অগ্নি কান্ড ঘটতে পারে।এতে কয়েক লক্ষ টাকার গার্মেন্টসের মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}