বরগুনার বেতাগীতে চলমান এইচএইচসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে ৪ টি কলেজের ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৭ জুলই ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন, উপজেলার বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের মানবিক বিভাগের সাগর দূয়ারি (৭০৯৫৪৬), বেতাগী সরকারি কলেজের মানবিক বিভাগের মো: জিহাদ আলম (৭০৯৬২৭), একই বিভাগের মোসা: মীরা (২৩৩৩০১), বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের মানবিক বিভাগের তৃপ্তি রাণী (২৩৩৪৯২), আসমত আলী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: ইছা (১১৩০৭৬)।
বেতাগী সরকারি কলেজ কেন্দ্রের বেতাগী পাইলট সরকারি বিদ্যালয় ভেন্যুতে ও কাউনিয়া কলেজ কেন্দ্রের কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুগুলোতে এ বহিষ্কারের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া এসব পরীক্ষায় এ বছরে অংশগ্রহণ করতে পারবেন না।
এ ব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মো: ফারুক আহমদ বলেন, সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।