জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতির নেতৃত্বে ঝালুর চর মসজিদ পরিদর্শন করা হয়েছে। গতকাল(রবিবার) জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতির নেতৃত্ব ঝালুর চর মসজিদ পরিদর্শন করতে যায়। এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মানুষের বিশ্বাসের আস্থার প্রতীক, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ্ব আশরাফুল ইসলাম বুলবুল।

অন্যতম সহসভাপতি ইকরামুল হক লিটন, সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী সদস্য জহুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মসজিদের ভাঙ্গন প্রতিরোধের জন্য সভাপতির ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

এ সময় মসজিদ পরিদর্শন শেষে সকল সামর্থবান দেওয়ানগঞ্জবাসীদের এগিয়ে আসার জন্য অনুরোধও জানান তিনি। এ সময় তিনি আরও জানান বর্তমানে বন্যায় কারনে খেটে খাওয়া মানুষের কষ্টের কোনো শেষ নেই।বন্যা দুর্গতদের তিনি নিজে যতটা পারেন সহায়তা চেষ্টা করবেন। সেইসাথে এলাকার সামর্থবানদেরও বন্যা দুর্গত এলাকায় মানুষদের পাশে থাকার অনুরোধ জানান তিনি। তিনি আরও জানান আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত দেওয়ানগঞ্জ মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}