২০১৮ সালের কোটা সংস্কার আইন পূর্ণবহলের দাবীতে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে। সোমবার (৮ই জুলাই) দুপুর ৩টার পর ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে মিছিল নিয়ে রায়সাহেব বাজার তারপর তাতিবাজের এসে পুলিশের বাধা উপেক্ষা করে গুলিস্তানের দিকে যাত্রা করেন শিক্ষার্থীরা।
এরপর বিকাল ৪টা নাগাদ গুলিস্তানের জিরো পয়েন্টে অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বেশ কয়েকদফা পুলিশ বাধা দেওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থা কর্মসূচি পালন করছেন। ফলে চতুরপাশ্বের সড়ক গুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে রুগীবাহী এম্বুলেন্সকে শিক্ষার্থীরা যাতায়াতের সুযোগ দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থী ইভান বলেন, “মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে তাদের আমরা সম্মান করি কিন্তু এই কোটা দিয়ে আর কত দিন। প্রতিবন্ধী, ক্ষুদ্রনৃগোষ্ঠীদের ছাড়া আর কোন কোটা আমরা চাই না। আমাদের দাবী না মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।