নওগাঁর বদলগাছীতে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন নওগাঁ -৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ সৌরেন্দ নাথ চক্রবর্তী। সোমবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে সাংসদের সহধর্মিনী রক্তিমা চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাস ফারহান বক্তব্য রাখেন। পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ৪১০ জন কৃষককে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ ৫ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে। এর পরে শিক্ষা উপবৃত্তি ও দুস্থদের মাঝে ৪৫ টি চেক, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}