গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি ওসি মাহাবুর রহমান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}