কাউনিয়ার মীরবাগে আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমূখী সমবায় সমিতির বেদখল হওয়া  ঘর ও ছয় শতাংশ  জমি উদ্ধার করা হয়েছে। গত বুধবার বেলা তিনটায় অভিযান চালিয়ে বেদখল থাকা সমিতির ঘর ও জমি দখলে নেয়া হয়েছে।  আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের কদমতলা বাসস্ট্যান্ডের নিকটে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে গধাধর গ্রামে  ১৯৯১ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নামে দলিলকৃত  ছয় শতাংশ জমিতে আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির কার্যালয় টি স্থাপন করা হয়।

 

এলাকার আইনশৃংখলা বজায় রাখা ও  সদস্যদের স্বাবলম্বী করার  জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করাও হয়েছিল। পরবর্তীতে সমিতির কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়লে এলাকার প্রভাবশালী ব্যক্তি নবীরুল ইসলাম  দশ বছর  ধরে সমিতির ঘর ও জমি দখল করে ধান ভাঙ্গার মেশিন স্থাপন করে ব্যবসা চালিয়ে আসে। অপরদিকে বাদল মিয়া নামে আরেক ব্যক্তি ও জমির চারপাশে সুপারির গাছ রোপণ করে।

 

অনেক বার নোটিশ প্রদান করেও দখল ছেড়ে না দেওয়ায় বুধবার দুপুরে কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ ও উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার আনসার ও ভিডিপি’র বেশ কিছু সদস্য নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমিতির  ঘর ও জমি উদ্ধার করে দখলে নেন।  উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার যোগদানের পর থেকে অন্যান্য বেদখল হওয়া জমিও উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}