কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে নদী তীরবর্তী সরকাপাড়া গ্রামে স্বামী এবং এক কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন খাদিজা বেগম নামের এক অসহায় নারী। এরই মধ্যে গত বন্যায় নদীর করাল গ্রাসে ভিটেমাটি সহ বসবাস করার দুটি মাত্র ঘর নদীতে বিলীন হয়ে যায়। দিন মজুর স্বামী দিন এনে দিন খাওয়ায় নতুন করে জায়গা কিনে ঘর করার সামর্থটুকুও নেই তার। রাস্তার ধারে কিছুদিন থেকে আশ্রয় নেন মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝার গ্রামে চরে পরিচিত এক আত্মীয়র বাসায়। ১২ বছরের এক কন্য সন্তান এবং স্বামী নিয়ে অন্যের বাড়িতে থাকায় আত্মীয়রাও আর রাখতে চাচ্ছেন না তাদের।

এমতাবস্থায় খুবই অমানবিক মানবেতর জীবন যাপন করছে অসহায় পরিবার টি। এদিকে বর্তমান কুড়িগ্রাম জেলার চলমান বন্যায় পানিতে তলিয়ে গেছে তার আশ্রয় কৃত আত্মীয়র বাড়িটি।  উপায় না পেয়ে সরকারি খাস জায়গায় একটি ঘরের জন্য ছুটছেন বিভিন্ন জায়গায়।  কিন্ত কোথাও কোন আশ্বাস পান নি  তিনি। দ্রুত সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘর অথবা  স্বামী সন্তান নিয়ে বসবাসের জন্য  সরকারি  বেসরকারি ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট  সহযোগীতা কামনা করেছেন তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}