শেরপুরে দশানী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থী ও পুকুরের ডুবে আরেক স্কুল শিক্ষার্থীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর এলাকা ও সদরের লছমনপুর ইউনিয়নের দিঘলদি মোল্লাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদরের ডুবারচর দক্ষিন বাইনপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আমজাদ আলীর ছেলে সবুজ উরফে সুফল (১৪) ও একই গ্রামের ভ্যান চালক মহির উদ্দিনের ছেলে সুমন (১৩) মিয়া এবং সদরের দিঘলদী মোল্লাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জিসান।

সবুজ ও সুমন কামারেরচর ইউনিয়নের ডুবারচর অবস্থিত কামারেরচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং জিসান লছমনপুর ইউনিয়নের দিঘলদি গ্রামের উদয়ন একাডেমির ১ম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বিকেলে সবুজ ও সুমন মিয়া ফুটবল খেলা শেষে সাহাব্দীরচর দশানী নদীতে গোসল করতে গিয়ে নদীর স্রোতে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে, বিকেলে বন্ধুদের সাথে পুকুরে গোসল গিয়ে নিখোঁজ হয় জিসান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুজি করে বাড়ির পাশে পুকুর থেকে জিসানের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}