সারাদেশে শান্তিপূর্ণ কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীসহ নোয়াখালী জেলার শিক্ষার্থীরা । দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষাথীরা। বিক্ষোভ মিছিলটি নোয়াখালীর প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সমাবেশে কোটা সংষ্কার নিয়ে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এছাড়াও ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, বিচার চাই’ ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আমরা ইতোমধ্যে জেনেছি আমাদের আন্দোলনরত ভাই-বোনদের উপর গুলি চালানো হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে। সারা দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এমন হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।

বৈষম্যবিরোধী আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘ আমরা বঙ্গবন্ধু, ভাসানীর ছাত্রসমাজ। আমাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে আমরা রাজপথ ছাড়বোনা। প্রসাশনকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার ছেলের কোটামুক্ত ভবিষ্যতের জন্য আন্দোলন করছি, তাহলে আমাদের উপর হামলা কেনো?

আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করিনি, তবে কেনো আমাদের উপর হামলা? তিনি প্রসাশনের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}