শুক্রবার (১৪ জুলাই) ফাহাহিল সিটির একটি রেস্তোরাঁয় জালালাবাদ এসোসিয়েশন কুয়েত -কুয়েতে প্রায় এক দশক ধরে বাংলাদেশি কমিউনিটির প্রিয় নৃত্যশিল্পী ওয়ার্দি পালকে সংবর্ধনা দেয়।
জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন। সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা কিং ফয়সল,হারুন মিয়া, ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ সহ সভাপতি মো: আবুল কালাম আজাদ,বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, সদস্য সচিব কামরুজ্জামান টিটু,যুগ্ম আহবায়ক শামসুল আলম প্রমুখ।

বক্তারা জনপ্রিয় নৃত্যশিল্পী ওয়ার্দি পালের বিনোদনমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ ওয়ার্দি পাল। সে একজন গুণী শিল্পী, নৃত্যতে ওয়ার্দি পাল সবার মন জয় করে একটা জায়গা করে নিয়েছেন।
সংবর্ধিত অতিথি ওয়ার্দি পাল তার বক্তব্যে বলেন, কুয়েত থেকে লন্ডনে যাচ্ছি, ওখানে গেলেও আপনাদের কথা মনে রাখবো। ওয়ার্দি বলেন, মা-বাবা ও ভাই-বোন এখানেই আপনাদের মাঝে থেকে যাচ্ছেন, তাদের দেখে রাখবেন।
অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেটের মৌলভীবাজার সদরের মেয়ে, কুয়েতে জন্ম নেওয়া ওয়ার্দি পাল কুয়েতের ফাহাহিল এলাকার এক বাসায় মা-বাবা ও ভাই-বোন নিয়ে বসবাস করে আসছিলেন।বছর খানেক আগে ওয়ার্দির বিয়ে হয় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক ছেলের সঙ্গে। এবার স্বামীর দেশে দাম্পত্যজীবন কাটাতে ওয়ার্দি যাচ্ছেন যুক্তরাজ্যে। এ উপলক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন কুয়েত তাকে সংবর্ধনা দেয়। ২১ জুলাই কুয়েতে ছেড়ে পাড়ি দিবে যুক্তরাজ্যে সেজন্য ওখানে তাদের দাম্পত্যজীবন অনেক মঙ্গলময় হোক,এ কামনা করেন বক্তারা।