পূজনীয় ড: এফ দীপংকর মহাথের ভান্তের এই মর্মান্তিক অন্তর্ধানে আমরা বিস্মিত, বাকরুদ্ধ, অশ্রুসিক্ত। তিনি ছিলেন প্রচারবিমুখ,বিনয়ী, শান্ত ও সৌম্যের প্রতিক।বাংলাদেশী বৌদ্ধদের অস্তিত্ব বার বার বিপন্ন হচ্ছে।
বুদ্ধ গবেষণায় অধ্যয়নের সাথে অনুশীলন অভিজ্ঞতায় সমৃদ্ধ মেধাবী প্রাজ্ঞ ভিক্ষু ধুতাংগ সাধক ডক্টর এফ.দীপংকর তারুণ্যে দ্যুতিমান এক দুর্লভ ভিক্ষু ।
প্রচারবিমুখ ছিলেন, বিনয়ী, শান্ত ও সৌম্য এই পাংশুকুলিক চীবরধারী ধুতাঙ্গ সাধক পাহাড়ের বুকে শান্তি ও ধর্মের পতাকা প্রতিষ্ঠিত করতে চাইছিলেন শুধু মাত্র বুদ্ধবাণী দিয়ে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে কে বা কারা উনাকে সরিয়ে দিলো (তদন্তাধীন), সাজাতে চাইছিল আত্মহত্যার ছক। বুদ্ধের বাণী কে যুদ্ধবাজ রা কত টা ভয় পায় তাই আবার প্রমাণ হল। শান্তির পতাকা ভূলুন্ঠিত হল, রক্তাক্ত হল আবার।

০.৬৩% বাংলাদেশী বৌদ্ধদের (২০২২ আদমশুমারী তথ্যমতে) অস্তিত্ব বার বার বিপন্ন হচ্ছে। পুরো বৌদ্ধ জাতির উপর এই আঘাত এর ক্ষত শুকাতে অনেক বছর লেগে যাবে। এ ঘটনা লজ্জার, ঘৃণার, শংকার, আতংকের।
ড: এফ দীপংকর ভান্তের এই মর্মান্তিক অন্তর্ধানে ভান্তের পারলৌকিক সদগতি কামনা করছি। ভান্তে যেন নির্বাণের হেতু নিয়ে আবার এই ধরাধামে উৎপন্ন হন, উনার অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন।

এ ঘটনা শংকার,ঘৃনার ও আতংকের। বাংলাদেশ বৌদ্ধ সমিতি প্রসাশনের নিকট এই ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবী করছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}