চৌহালী একুশে ফোরামের সহযোগীতায় ও Do Something Foundation এর উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর,ব্রাক্ষনগ্রাম, আরকান্দি, গোপিনাথপুর এ যমুনা নদী ভাঙন কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী সহায়তা প্রদান করা হয়। আজ (১৭ জুলাই) রোজ বুধবার, সকাল ১০ টা থেকে ২০০ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী গরীব দুঃখী অসহায় ও যমুনা নদী ভাঙন কবলিত মানুষের মাঝে বিতরন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন Do Something Foundation এর প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম। একুশে ফোরামের সদস্য,আবির হাসান, শরীফুল ইসলাম, ইয়ামিন হোসেন,আঃ আলীম, মালেক, শফি, আঃ আওয়াল , হাতেম মির্জা,হযরত মীর, সম্রাট সহ আরো সদস্যবৃন্দ। এসময় বানবাসী মানুষ ত্রান সামগ্রী পেয়ে Do something Foundation এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}