গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (৩০ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়ায় (মিনি স্টেডিয়ামের পার্শ্বে) আব্দুল কাদেরের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল কাদের থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইসব ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেফতার কাদেরের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}