ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটির কার্যকরী পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।

 

অভিনন্দন বার্তায় বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় এর কার্যকরী পরিষদ সভার এক সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের খ্যাতনামা অধ্যাপক, প্রাক্তন সফল উপাচার্য এবং বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদ তাঁকে অভিনন্দন জানাচ্ছে। বার্তায় আরো বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয় শাখা এই গুণী অধ্যাপকের কর্মময় জীবনের সাফল্য এবং দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}