দেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত-শিবির এমন দাবী জার্মান আওয়ামী লীগসহ দেশটির অঙ্গ সংগঠনগুলো। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপত্বিত করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি জনাব মিজানুর হক খান, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া।

এসময় সমাবেশ থেকে দেশে কোটা সংস্কার আন্দোলনে খুন, হামলা, ধ্বংসাত্মক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান নেতাকর্মীরা। অন্যানদের মধ্যে সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতা আব্দুল মালেক, মাবু জাফর স্বপন, লুৎফুল খান, দাউদ হায়দার, সাবরা খান, নুরজাহান খান নুরি, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, নূরে আলম সিদ্দিকী রুবেল, কামাল বেপারী, মো: শাহাআলম, শরীফ ভূঁইয়া মাহমুদুল হক মুন্সী, সূর্য কান্ত ঘোষ, রানা ভূঁইয়া, মো: বদিউজ্জামান বদি, শেখ ফরিদ, বেল্লাল হোসেন, মো: মুসা, ফরিদ আহম্মেদ, শেখ রেদোয়ান, এ এইচ নিশাত বাপ্পী, মো: মেরাজুল ইসলাম অনিক, লিখন খানসহ আরও অনেকে এই প্রতিবাদ সমাবেশে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের প্রবাসীরা অংশ গ্রহণ করে । অবিলম্বে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে যারা জড়িত সেইসব দুষ্কৃতকারীদের গ্রেফতার ও বিচারের দাবী করেন দলের নেতা কর্মীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}