জাতীয় শোক দিবসের মাসব্যাপী শোক কর্মসূচি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। শোকাবহ আগস্টের প্রথম দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শোক র‌্যালির এবং মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলার পৌর শহরের লোকনাথ দিঘিড়পাড়(টেংকেরপাড়) মাঠ হতে কালো পতাকা হাতে নিয়ে শোকর‌্যালি শুরু হয়। শোকর‌্যালি উদ্ভোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শোকবহ আগস্টের প্রথম কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র মো হেলাল উদ্দিন, সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, যুগ্না সাধারন সম্পাদক এড মাহবুবুল আলম খোকন, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, উপদপ্তর সম্পাদক সুজন দত্ত,জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ভি.পি.হাছান সারোয়ার,ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

পরে বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিবারের মতো এবারও ১৫ আগস্ট সামনে রেখে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো হাতে নিয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}