বৃহস্পতিবার(১আগস্ট) দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে তিনি এই মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় মন্ত্রী মোকতাদির চৌধুরী এসময়তিনি   সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষান্বিত তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মির্জা ফখরুল, রিজভীরা দিনে তিন বার করে সরকারের পতন ঘটায়। তারা ২০১৪ সাল থেকে সে কথাই বলে আসছে। ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের পরে কোটা আন্দোলনের আর কোন যৌক্তিকতা ছিলো না।

সরকারও কোটা বাতিলের বিষয়ে আন্তরিক ছিলো। কিন্তু ছাত্ররা ভুল বুঝে বিভ্রান্ত হয়েছে। এছাড়া চলমান অস্থিরতায় প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের কথাও জানান তিনি। মন্ত্রী দেশি-বিদেশি চক্রান্তের কথা জানিয়ে বলেন, ফিলিস্তিনদের বিষয়ে ইসরাইল বিরোধী আন্দোলনের সাথে এত আন্দোলন হলেও তা পশ্চিমা দুনিয়ায় সাড়া ফেলতে পারেনি।

কারণ ইসরাইলের হাত অনেক লম্বা। মতবিনিময়কালে পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন,  প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি মো জসিম উদ্দিন,  সাধারন সম্পাদক বাহার মোল্লাসহ দলীয় সিনিয়র নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}