গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ- সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সহ সভাপতি রেজোয়ানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, থানা বিএনপির সদস্য সাজাদুর রহমান সাজু।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক, সদস্য সচিব,থানা ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের থানা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}