আজ শুক্রবার বিকালে ১৬ নং নেহালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কালিবাড়ি বাজার মটর সাইকেল স্ট্যান্ডে শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার ও ধর্মীয় উপসনালয়ে কোন প্রকার ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চলমান পরিস্থিতিকে নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করে বিএনপির ভাবমূর্তি যেন ক্ষুন্ন না করে সেজন্য সকলকে সর্তক থাকতে হবে।

তিনি অনুগ্রহ করে আরও বলেন, কেউ প্রতিশোধপ্রবন কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল বারী শফি, থানা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন, মফিজুর রহমান মফিজ ও খান শফিয়ার রহমান, থানা ছাত্রদলের সভাপতি ওলিয়ার রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক জি,এম নাজমুল হুদা, হরিচাঁদ মল্লিক, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন তিতু, ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি অশোক হালদার, কালিবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল রায়, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হারুন-অর-রশিদ, আসাদুজ্জামান আসাদ, জয়নুল আবেদীন প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}