বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  শহীদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-নাগরিক সমাজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডঃ তৌফিকুল ইসলাম মিথিল, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার নাজমুল হক নাজু, সাংবাদিক আল-আমিন শাহীন, যমুান টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, শহীদ মুগদ্ধের বোন নাসরিন আক্তার প্রমুখ।

এতে নবীনগরের শহীদ তানভীরের বাবা শামসুজ্জামান, বিজয়নগরের শহীদ সাজিদুর রহমান ওমরের বাবা মোঃ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশরের শহীদ মুগ্ধের বাবা ও নবীনগরের সুজয় এর পরিবারের সদস্য ছাড়াও জেলার প্রায় অর্ধশত সমন্বয়ক ও নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, গণদাবী উপেক্ষা করে কোন স্বৈরাচারী শক্তিই আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি।

জনগণের দাবী প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৪জন কৃতিসন্তানকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগের কারণে আমরা স্বৈরাচার পতন করেb নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি।এসময় বক্ত্যরা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}