বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ১৩ টি দাবীসহ উপাচার্য ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে। পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে।

রবিবার (১১ আগস্ট) ভিসির ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ১৩ টি দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ করে।

এ সময় শিক্ষার্থীরা,  ‘ দফা এক দাবি এক ভিসির পদত্যাগ’, ‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে।

বাপ্পী আহমেদ নামের এক সমন্বয়ক বলেন, “শুধু আমরা সমন্বয়কারীরা নয়, আমাদের সাধারণ শিক্ষার্থীদের থেকে কড়া নির্দেশ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে।”

আরেক শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, “যে ভিসি, প্রক্টর শিক্ষার্থীর রক্ত নিয়ে খেলতে পছন্দ করে এমন ভিসি প্রক্টর আমরা চাই না। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ভিসি, প্রক্টরিয়াল বডি, প্রোভস্ট এই রক্ত পিপাসুদের পদত্যাগ করতে হবে এটাই আমাদের দাবি।”

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১৩ টি দাবি উপস্থাপন করে। যার প্রথমটি ছিলো বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}