ভূরুঙ্গামারীতে সবজির বস্তা থেক ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) রাত ৮টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তার উপর হতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জয়মনিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক দ্রব্য পাচারকারী একটি চক্র সবজির বস্তায় গাঁজা ভরে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক ভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানাই।

পরে শিক্ষার্থীদের মধ্যে আবু সাইদ খন্দকার, শাকিল, লাইজু ও আবু সফিয়ানসহ জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের পাশে অবস্থান নেই। এ সময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করে শিক্ষার্থীরা।  পরে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক বহনকারী ওই ব্যক্তি। এরপর উদ্ধারকৃত বস্তাটি থানায় আনা হলে বস্তার ভিতর থেকে মিষ্টি কুমড়া, আলু ও পেঁয়াজের সাথে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইল সেটও থানায় জমা দেয় শিক্ষার্থীরা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে অজ্ঞাত নামা উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}