বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকরামুল হক সাজিদ মারা গেছেন।  ১০ দিন মৃত্যুের সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সাজিদ। আজ বুধবার (১৪ আগষ্ট) বিকাল ২ টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এর আগে, সাজিদ গত ৪ আগস্ট মিরপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি হন । সাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকরা। তিনি বিএএফ শাহিদ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও আদমজী পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}