নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতা সভা করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্রসমাজ। বুধবার সকালে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোমান আহমেদ বাধনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর স্কুল এর প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, স্কুল এর শিক্ষার্থীরা প্রমুখ। নারীদের নিরাপত্তার জন্য তাদের সাহায্য প্রয়োজন বলে মনেকরেন।
তাদেরকে কেউ বিরক্ত করলে অভিযোগ করতে বলা হয়। তাদের নিরাপত্তার জন্যে তাদের কাছে ডিউটি অফিসার এর নাম্বার দেওয়া হয়েছে। মুরাদনগর উপজেলায় নারীদের নিরাপত্তার বাস্তবায়নের আশ্বাস দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}