কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র অবস্থান কর্মসূচী এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার ১৫আগষ্ট বেলা ৩টার দিকে উক্ত কর্মসূচীতে কয়েকশত বিএনপি’র নেতাকর্মী অংশগ্রহন করে।

জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শতশত ছাত্র জনতা নিহতের ঘটনায় হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দোসরদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের দাবীতে এই কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচী শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান সহ একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শরিফুল মাহমুদ সোয়েব,যুগ্ম আহ্বায়ক ও সাবেক দিগদাইড় ইউপি’র চেয়ারম্যান সারওয়ার আলম,যুগ্ম আহ্বায়ক ও সাবেক জাওয়ার ইউপি’র চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর,বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকি,তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম মুকুল,সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম খান রুমান,সাবেক যুবদলের সভাপতি শরিফুল ইসলাম আলেক,ছাত্রদলের সভাপতি জিএম হাবিবুর রহমান প্রমূখ।

উক্ত অবস্থান কর্মসূচী থেকে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) এলাকার সদ্য সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু-কে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}