বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।১৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুদের সভাপতি্ত্ত্বে উক্ত শান্তি সমাবেশ ও র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহঃ সভাপতি জাকির চৌধুরী, সাধারণ সম্পাদক আল হাদী চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক ও মিঠাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মামুন, ও সদর ইউনিয়ন বিএনপি, সহ উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও অঙ্গ সংগঠন।

বদলগাছী চৌ- রাস্তার মোড় হতে র‍্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নতুন ব্রীজ হয়ে থানার মোড় ঘুরে চৌ- রাস্তার মোড়ে এসে শেষ হয়।
র‍্যালী শেষে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সভাপতিত্ত্বে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, সাংগঠনিক সম্পাদক মামুন সহ প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}