শুক্রবার (১৬ আগষ্ট) নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা ৮০ বস্তা চিনি ও ৫০০ পিস কম্বলের একটি চালান জব্দ করা হয়েছে। এছাড়াও চোরাচালান প্রতিরোধে এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার (১৬ আগস্ট)  বেলা পৌনে চারটা নাগাদ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এমনকি বেশকয়েকজন চিহ্নিত চোরাকারবারিকে আটকের খবরও পাওয়া গেছে।

কলমাকান্দা সদর ইউনিয়নের ডেইট্টাখালি এলাকা থেকে শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ১১ টা নাগাদ চোরাকারবারি  নুরুজ্জামান-সাজু- অলি-আলামিন সিন্ডিকেটের সদস্য চোরাকারবারি সাজুর গোদাম থেকে চিনি ও অবৈধভাবে চোরাচালানের সময় শুক্রবার ভোরে কলমাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকা থেকে ৫০০ পিস কম্বলের একটি চালান  জব্দ করে সেনাবাহিনীর টহল টিম।

এবিষয়ে মেজর জিসানুল হায়দার বেলা ৪ টা নাগাদ জানান, ৮০ বস্তা চিনি ও ৫০০ পিস কম্বল জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}