বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কচুয়ার মানুষ শান্তি প্রিয় মানুষ।

কচুয়ার বিএনপি শান্তিতে বিশ্বাস করে। জুলুম ও অত্যাচার থেকে স্বৈরাচারী সরকারকে যারা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে আমি তাদের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমরা ছাত্রজনতার আন্দোলনের পাশে আছি আমরা স্বাধীনতা চাই। তিনি আরো বলেন, যে সরকার বিদায় হয়েছে সে সরকার পলাতক সরকার। এ সরকার লুটপাট করে কর্মীদের দেশে ফেলে বিদেশে পালিয়ে যায়।

বিএনপি’র নেতারা কখনো দুঃসময়ে দলের কর্মীদের ফেলে পালিয়ে যায় না। আওয়ামীলীগের ১৭ বছরের দুঃশাসনে দেশের মানুষ তথা ছাত্রজনতা প্রত্যাখ্যান করেছে।

কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো, হুমায়ুন কবীর প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর আহমেদ সেলিমের পরিচালনায় পথসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী যোগদান করে পথসভাকে জনসমুদ্রে রূপান্তর করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}