ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে মেঘনা নদীর পাড় থেকে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবকের লাশ গতকাল সোমবার(১৯ আগস্ট) সকালে উদ্ধার করেছে পুলিশ। সুশান্ত নাছিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে।
জানাযায়,রোববার রাতে সুশান্ত মোটরসাইকেল বিক্রির ৩০ হাজার পাওনা টাকা তার বন্ধুরা দেবে বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুশান্তের বাবা মা মনে করেছে টাকা নিয়ে হয়তো সে ঘরে এসে ঘুমিয়ে যাবে।কিন্তু সকালে লোকজন সুশান্তের লাশ মেঘনার পার দেখতে পেয়ে পরিবারে খবর দেয় এতে পরিবারের লোকজন এসে লাশ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ফাঁড়ির নৌ- পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বাবা নিতাই সরকার বলেন, আমার ছেলের পাওনা টাকা চাওয়ায় তার বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ নদীর পার ফেলে চলে যায়। আমার ছেলের খুনের সাথে জড়িতের ফাঁসি চাই।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সলিমগঞ্জ নৌ- পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, এবং থানায় মামলা নেওয়া হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}