রংপুরের মিঠাপুকুরে শাহনাজ পারভীন নামের এক নব গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার (১৯ আগস্ট) উপজেলার হেলেঞ্চা নামক গ্রামে তার বাবার বাড়ির পাশের একটি গাছে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হেলেঞ্চা গ্রামের শাহাবুল মিয়ার মেয়ে শাহনাজ পারভীনের সাথে প্রতিবেশী মারুফ মিয়ার বিবাহ হয় প্রায় তিন মাস আগে। বিয়ের পর ঘর সংসারের করার একপর্যায়ে মনো মালিন্যের সৃষ্টি হয়। সোমবার তার বাবার বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যদের ধারনা অভিমান করে সকাল থেকে দুপুরের মধ্যে যে কোনো সময় শাহনাজ পারভীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংশ্লিষ্ট বালুয়া মাসিমপুর ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই ডালিম ও ইউপি সদস্য শওকাত হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}