কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৌকা থেকে ছিটকে পড়ে জহর আলী (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নিখোঁজ হন।

জহর আলী ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর পাকার মাথা এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা রিপন ও হামিদুল ইসলাম বলেন, জহর আলী তার দুই বন্ধুসহ ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে দুধকুমার নদে পূর্ব পাড়ে যায়। সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নদের পানিতে ডুবে যায়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার কামরুজ্জামান সেলিম বলেন, জহর আলীর সন্ধান পেতে ছয় সদস্যের একটি ডুবুরি দল সকাল ৮টায় দুধকুমার নদে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত জহর আলীর সন্ধান পাওয়া যায়নি।উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}