২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- অভিনেতা সাজু খাদেম, সাবেক এমপি শেখ সেলিম, শেখ হেলাল ও কর্নেল ফারুক খান, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক এমপি নিক্সন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন।

এসময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}