খাগড়াছড়ি সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
সোমবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদে ৩৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিরতন করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম ও গুইমারা উপজেলার নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
এসময় সবাইকে ১০ কেজী করে চাউল বিতরন করা হয়। এই সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউসুফ সহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেত্রীবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্ধরা।
ত্রান নিতে আসা খাদিজা বেগম বলেন, ‘ এই ১ম আমি সরকারি কোন খাদ্য সামগ্রী সহায়তা পেলাম। খুব কষ্টে দিন কাটছিল। ত্রাণ পেয়ে ভালো লাগছে। প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘জেলা প্রশাসক সব সময় মানুষের সেবায় কাজ করে।
আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ধারাবাহিকতা যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অব্যাহত থাকবে।