নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালুর বিষয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষার্থীদের দাবির মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম কবে শুরু হবে জানতে যোগাযোগ করা হয় রেজিস্ট্রার এর সাথে। তিনি জানান, ‘ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে এখনো তালা, তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার আগে একাডেমিক কার্যক্রম শুরু করার সুযোগ নেই। এছাড়াও দেশের এই পরিস্থিতিতে সহসাই বিশ্ববিদ্যালয় খুলছে না বলে নিশ্চিত করেন তিনি।’

এদিকে এ ব্যাপারে নোয়াখালীতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো নোবিপ্রবির কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন, আপনারা সবাই জেনে থাকবেন নোয়াখালীতে সর্বকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দুর্যোগ মোকাবেলায় চাপ পড়ছে ক্যাম্পাসে অবস্থানরত অল্প শিক্ষার্থীদের ওপর। এমতাবস্থায় ক্যাম্পাস খুলে দিলে অনেকেই বাড়ি থেকে নোয়াখালী চলে আসতো।

যার ফলে তারা ক্যাম্পাসের হল ও শহরে অবস্থান করে বন্যার্তদের নানাভাবে সাহায্য করতে পারতো ও নতুন ভলান্টিয়ার যুক্ত হতো। এদিকে আমাদের ক্যাম্পাসও প্রাণ ফিরে পেতো।’ অতিসত্ত্বর ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার কথাও জানান শিক্ষার্থীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}