শেরপুর জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জেলা বিএনপির ও জেলা আইনজীবী সমিতির প্রয়াত সাবেক সভাপতি সাইফুল ইসলাম কালামের স্ত্রী এবং শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশের মাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হালিমা খাতুন (৮৪) ২৮ আগস্ট রাত ১২ টায় রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে প্রথম এবং বিকেলে গ্রামের বাড়ি ভাতশালা ইউনিয়নের বয়রা পরানপুর গ্রামে মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমা একমাত্র পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানসহ নাতি-নাতনি এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}