যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে দ্বীপজেলা ভোলার শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো র‍্যাগিং, বুলিং ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে র‍্যাগিং, বুলিং ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।এসময় আলোচকরা শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং, বুলিং ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার পরিচালনা করেন এবং আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা আয়োজন করে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরকম সেমিনার আয়োজন করে শিক্ষার্থীদের সচেতন করায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমকে ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্য মোঃ শাফায়াত হোসেন, মীর আবিদ হোসেন রাফি, শামীম হোসেন শুভ, জাহিদ হাসান, মেহেদী হাসান সাব্বির, সাফা ইসলাম, রিয়া, হৃদয় দত্ত, ফারিয়া আক্তার, ইফাজ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}