গাইবান্ধায় প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে সেচ পাম্প ঘরে আশ্রয় নিতে গিয়ে বৈদ্যুৎ স্পৃষ্টে মাংস ব্যবসায়ী কাশেদ আলী (৪০) ও তার স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে শুক্রবার
(৩০ আগষ্ট) দুপুর আনুমানিক ২২টায় গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ী (বর্মতত) গ্রামে। কাশেদ আলী ওই গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। সে লক্ষ্মীপুর হাটের মাংস ব্যবসায়ী।
স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সকালের দিকে কাশেদ আলীর স্ত্রী আগাছা পরিস্কারের কাজ করতে জমিতে যান। কাজের এক পর্যায়ে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে কোন এক সময়ে পার্শ্ববর্তী একটি সেচ পাম্প ঘরের ছাঁয়ায় আশ্রয় নিলে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু বরণ করে ঘটনাস্থলে পড়ে থাকেন।
এদিকে, কাশেদ আলী দুপুর আনুমানিক ১২টার দিকে স্ত্রীকে খুঁজতে ওই জমির দিকে যান। এসময়
তিনি সেচ পাম্প ঘরের পাশে স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। ডাকা ডাকির এক পর্যায়ে সাড়া না দেয়ায় স্ত্রীকে স্পর্শ করা মাত্র কাশেদ আলীও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।
সচেতন মহলের মন্তব্য, ওই সেচ পাম্প ঘরে ত্রুটিযুক্ত বিদ্যুৎ সংযোগ এর জন্য দায়ী কে সেচ পাম্প মালিক না বিদ্যুৎ কর্তৃপক্ষ? বিষয়টি খতিয়ে দেখা উচিত।