শনিবার বিকাল ৩ টায় ফেনী ট্রাংক রোডস্থ আদালত পাড়া সম্মুখে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকার এর দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বন্যার্তদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ফেনী জেলা যুবদল।

উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরন কার্যক্রমে সেচ্ছায় নিবেদিত হয়ে চিকিৎসা সেবা প্রদান করেন বেশ কিছু অভিজ্ঞ চিকিৎসক।

সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন ডক্তার এ.এস.এম সোহরাব আল হোসাইন (তানভীর) এম.বি.বি.এস, বিসিএস সাস্থ এম.ডি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার মতিউর রহমান রিনি এম.বি.বি. এস, ডাক্তার জাহিদ হাসান ডেন্টাল সার্জেন, ফেনী ডায়বেটিস হাস্পাতালের কর্মরত ডক্তার মো তাওহীদুল ইদলাম এম.বি.বি.এস, ইনিসথেসিয়া ডাক্তার মো দিপু।

ফেনী জেলা যুবদলের উদ্দোগে বন্যার্তদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক ও ফেনী-১ সংসদীয় আসন নির্বাচন কমিটির সমন্বয়ক রফিকুল আলম মজনু।

পরিদর্শন কালে রফিকুল আলম মজনু বলেন বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি পরিবার ঘুমহীন পরিশ্রম করে বন্যার্তদের সেবা দিয়ে যাচ্ছে এবং আগামীতেও সেবা দিয়ে যাবে।

জেলা যুবদল- সাধারণ সম্পাদক নাছীর উদ্দিন খন্দকার এর সার্বিক সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বিনামলে ওষুধ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক বেলাল হোসেন, সহ প্রচার সম্পাদক টুটুল দেবনাথ এবং স্বচ্ছাসেবক হিসাবে বন্যার্তদের সহযোগিতা করেন জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন মাছুম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ মনির রকিব, টিটু কুমার নাথ, মো আব্দুল হালিম, রাফি, বাদশা, ওসামা, রাকিব, সহ আরো অনেকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}