গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাটে শুক্রবার রাত সাড়ে ৩টায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ওই বাজারের জনৈক ইলেক্ট্রিশিয়ান ইলেক্ট্রনিকের কাজ শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

ভুলে দোকানে বৈদ্যুতিক বোর্ডের সাথে মোবাইল ফোনের চার্জার লেগে রেখে যান। সেই মোবাইল চার্জার শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এতে ওই দোকানসহ আরও ১০/১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় ১০ থেকে ১২টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে অনেকের ধারণা।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}