গাইবান্ধায় র‍‍্যাব এর অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ একটি মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ। সেই সাথে ঘটনার সাথে জড়িত নাহিদ (২৭), নাজমুল বিশ্বাস (২৬) ও আব্বাস মোল্লা (২৫) নামের ৩ মাদক কারবারী গ্ৰেফতার হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা র‍‍্যাব-১৩, সিপিসি-৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত নাহিদ নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে বর্তমানে যশোর জেলার অভয়নগর উপজেলার বউখোলা গ্রামে থাকেন, নাজমুল বিশ্বাস যশোর জেলার অভয়নগর উপজেলার ময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে ও আব্বাস মোল্লা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর টু ঢাকা হাইওয়ে রোডগামী গাইবান্ধা মোড় ফ্লাইওভারের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচানা করা হয়।

এসময় গাড়ি তল্লাশিকালে একটি মালবাহী টাটা ট্রাক থেকে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই গাঁজা বহনকারী ট্রাক, একটি মটর সাইকেল জব্দসহ ওই ৩ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}