বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের তালিকায় যোগ হল কুড়িগ্রামের আরেকটি নাম। দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু হলে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও আন্দোলন ছড়িয়ে পরে। এরই অংশ হিসেবে  গত ৪ আগস্ট  আন্দোলনে নেমে কুড়িগ্রাম শাপলা চত্বরে   মাথায় প্রচন্ডভাবে আঘাত পায় আশিক। প্রথম দিন কিছু বুঝতে না পারলেও  পরেরদিন বিজয় মিছিল শেষে সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে সে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে  ভর্তি করা হয়।

সেখানে অবস্থা সংকটাপন্ন হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের আইসিউতে স্থানান্তর করা হয়। উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ চাঁদ মিয়ার বড় ছেলে আশিক বাবু (২৪) আজ  ১/৯/২০২৪ ইং তারিখে দুপুর ১:৩০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}