গাইবান্ধার আঞ্চলিক সড়কে ২ সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ মণ্ডল (৬০) নামের ১ চালক নিহত। ৩ ব্যক্তি গুরুতর আহত হয়ে বগুড়া হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যে পৌঁনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট গাইবান্ধা আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আব্দুস সামাদ মণ্ডল উপজেলার হরিরামপুর ইউপির নাওভাঙ্গা গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত ৩ ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়ায় রেফার্ড করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}