বিচারের নামে প্রহসন তথাকথিত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের সমন্বয়ক যার হাতে বিএনপি ও জামাতে অনেক নেতার ফাঁসি কার্যক্রম ত্বরান্বিত হয়েছে ও ঘুষ বাণিজ্য এবং ছাত্র-জনতার হত্যাকারীদের দুর্নীতিবাজ খুনি শেখ হাসিনার দোসর সামছু জজের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজবাড়ী গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩সেপ্টেম্বর  সকাল সাড়ে ১১ টার সময় গোয়ালন্দ উপজেলা বাসীর আয়োজনে  গোয়ালন্দ বাস স্ট্যান্ডে ঢাকা খুলনা মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম মোল্লা, রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুরাদ আলম রেজা, গোয়ালন্দ পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহল মন্ডল, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}