গাইবন্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ে ৫০ লক্ষ টাকায় গোপনে নিয়োগ বানিজ্যের মাধ্যমে অফিস সহায়ক,নিরাপত্তা কর্মী, আয়া ও একজন পরিচ্ছনতা কর্মী নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিক আব্দুল মতিন,ফারুক মিয়া,নুর মোহাব্বত, সাদেকুল ইসলাম রুবেল,আশরাফুল ইসলাম,শরিফুল ইসলাম, ফেরদাউছ মিয়া,মোমেনুর রশিদ সাগর,লিমন সহ কয়েক জন সাংবাদিক কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক খাজার নিকট তথ্য সংগ্রহ করতে গেলে অই বিদ্যালয়ের সাবেক সভাপতি,আওয়ামীগ নেতা সাবেক,উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর ৫০লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের সহযোগি কারিগরি শিক্ষক রেজাউল সাংবাদিকদের তথ্য দিতে নিষেধ করে এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাহিনীসহ অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক আব্দুল মতিন ও ফারুক মিয়াকে আহত করে তাদেরকে প্রধান শিক্ষকের কক্ষে অবরুদ্ধ করে রাখে।

প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সাংবাদিকরা ৯৯৯ ফোন করলে এস আই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অই দুই সাংবাদিককে উদ্ধার করেন। এ ঘটনায় সন্ধায় প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা শাহ আলম সরকারের সভাপতিত্বে এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করে বক্তব্য রাখেন সকল সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}