মহিমাগঞ্জের রংপুর চিনিকল চালু ও বকেয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী, আখচাষীসহ ছাত্র-জনতা। বুধবার (সেপ্টেম্বর) সকাল ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, মোস্তাফিজুর রহমান দুলাল, ফারুক হোসেন ফটু, আখচাষী নেতা আতোয়ারুল ইসলাম নান্নু, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, ছাত্র নেতা নূর আলম, নূরে আলম সিদ্দিক প্রমূখ।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের শাসনামলে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকলকে অবৈধ ভাবে বন্ধ করে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দেয়া হয়েছিল। তারা এক লাফে চিনির দাম প্রায় চার গুণ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে। পাশাপাশি এই চিনিকলের কাজ নাই, মজুরি নাই (কানামনা) চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবন যাপনে বাধ্য করে।

অবিলম্বে চিনিকল চালু করাসহ গরীব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}