ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে রাণীশংকৈল প্রেসক্লাব , রানীশংকৈল প্রেস ক্লাব (পুরাতন) এর সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বলেন, সাংবাদিক পেশা একটি মহান ও চ্যালেঞ্জিং পেশা, সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব শুধু রাজনৈতিক নিউজ কভার করে না। পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন হিসেবে জনগণের সেবা করে থাকে। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি অফিসগুলোর লুটপাট অনিয়ম দুর্নীতি ও মাদক বিক্রয় সহ সকল অপরাধের সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা সকল সাংবাদিকদের আহ্বান জানাই।

আমরা ছাত্ররা বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে এবং বাংলাদেশকে সোনার বাংলাদেশে গড়ে তুলতে ছাত্র, সাংবাদিক সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
ছাত্ররা আরো বলেন রাণীশংকৈল উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিয়ন অথবা পৌরসভার কমিটি নেই। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, কেউ যদি ছাত্রদের পরিচয় দিয়ে অথবা ছাত্রদেরকে সামনে রেখে সন্ত্রাস চাঁদাবাজি চেষ্টা করেন তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতি করে থাকে বা দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে তার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি প্রমাণসহ জানাতে পারেন। কোন ভাবেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেনা। এ বিষয়ে স্থানীয়দেরকে সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান তারা।

এসময় মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা তারেক মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্র নেতা, জসিম ইসলাম, আল হাবিব, শাহ্ আলম স্নেহ, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি, মোবারক হোসেন , রানীশংকৈল প্রেসক্লাব পুরাতন আহ্বায়ক, কুশমত আলী,সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক আশরাফুল আলম, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক খুরশিদ শাউন, হয়রত আলী, সাংবাদিক, একে আজাদ, প্রমূখ।

ওই সময় উপজেলার কর্মরত সকল সাংবাদিকরা ও রাণীশংকৈল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}