রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে এবং মাটির ৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৪ ছিল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}